ফিলিস্তিনের গাজ্জা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের নিরাপদ স্থানে যাওয়ার সময় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে ৭০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস জানিয়েছে, গাজ্জার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৭০ জন শহীদ হয়েছেন।
হামাস কর্মকর্তারা জানান, শহীদ হওয়া ফিলিস্তিনিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। তারা সবাই ইসরাইলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাচ্ছিলেন।











