শহীদ ওসমান বিন হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা চত্বর ও পিলখানার হত্যাকাণ্ডের বিচারসহ তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ নিয়ে যেসব আপত্তি রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে দ্রুত সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে।
তিনি আরও বলেন, সরকারের আট মাস সময় পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি এবং হত্যাকাণ্ডের বিচারও নিশ্চিত করা যাচ্ছে না। শহীদ ওসমান বিন হাদি হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
কর্মসূচিতে জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার এবং জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।











