ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।
বুধবার (১৪ অক্টোবর) কাবুলে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যতীন প্যাটেলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
মাওলানা মুত্তাকী বলেন, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইমারাতে ইসলামিয়া ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যের কথা উল্লেখ করে তিনি আফগানিস্তান ও ভারতের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। বিদ্যমান সক্ষমতাগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে সহযোগিতা সম্প্রসারণ করা উচিত বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে যতীন প্যাটেল বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও মানবিক ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্ততা বাড়াতে চায় ভারত। মুত্তাকী তার নতুন দায়িত্বে যতীন প্যাটেলের সাফল্য কামনা করেন।
সূত্র : আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়











