spot_img
spot_img

বরিশালে ইমামের হাত কর্তনকারী সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জালালাবাদ ইমাম সমিতি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইয়াকুব আলীর হাত কর্তনকারী সন্ত্রাসী বাবলু বাবু মাঝির অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট জালালাবাদ ইমাম সমিতির নেতৃবৃন্দ।

শনিবার (১৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সমিতির সভাপতি প্রিন্সিপাল মাওলানা মজদ উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা কারী মুজ্জাম্মিল হোসেন চৌধুরী ও সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশে একের পর এক ইমামদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে চলেছে যা খুবই উদ্বেগজনক। ইমামগণ হচ্ছেন সম্মান ও শ্রদ্ধার পাত্র সেই ইমামগণই যদি বার বার সন্ত্রাসী হামলার শিকার হন তাহলে দেশের সাধারণ মানুষ কতটুকু নিরাপদে থাকবে।

নেতৃবৃন্দ এ ঘটনার সন্ত্রাসীকে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ