সরকারের একটি মহল মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে লালন করে যাচ্ছে বলে দাবি করেছেন বি. বাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী।
শনিবার (১৩ নভেম্বর) বি. বাড়িয়া রেলস্টেশন আবারও চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বি. বাড়িয়ার ঘটনায় হেফাজতে ইসলামকে ইঙ্গিত করে উবায়দুল মোকতাদির বলেন, ভবিষ্যতে এমন অপচেষ্টা চালানো হলে সবাই মিলে তা প্রতিহত করা হবে।
তিনি বলেন, সভায় হামলাকারীদের অনেক এজেন্ট রয়েছেন, তাদের বলছি, এই ভাঙচুর যে ইসলামসম্মত, তা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা আপনাদের কাছে ক্ষমা চাইব। আর যদি না পারেন তাহলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে।










