spot_img
spot_img

রামেক হাসপাতালের করেনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চাপাইনবাবগঞ্জ জেলার এক ব্যক্তি করোনা উপসর্গে মারা যান। অন্যদিকে রাজশাহীর আরেক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের দুজনের বয়স ৫৫ থেকে ৬৫ বছরের মধ্যে ছিল।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন তিনজন। হাসপাতাল ছেড়ে গেছেন ১১ জন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ২৫ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন তিনজন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৩৫ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি। তবে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮০ জনের নমুনা পরীক্ষায় দুজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৩ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ