spot_img

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে আসছেন।

রবিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

তিনি বলেন, আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের সাবেক রাজাকে ১৬ ডিসেম্বরের জন্য দাওয়াত দিয়েছি। ইতোমধ্যে ভারত দেশটির রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিশ্চিত করছে। ভুটান থেকে এখনও নিশ্চিত করা হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ