spot_img

খাদ্যমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ করে বলতে পারি একজন মানুষও না খেয়ে মরেনি: সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একটি দল বলেছিল করোনায় দুই লাখ লোক না খেয়ে মারা যাবে। আমি খাদ্যমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ করে বলতে পারি একজন মানুষও না খেয়ে মরেনি।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে নারায়নগঞ্জের নবীগঞ্জের সিএসডি ক্যাম্পাসে খাদ্যগুদামের ভিত্তিপ্রস্তর ও কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে এটি সম্ভব হয়েছে। ক্ষুদামুক্ত বাংলাদেশ আমরা গড়েছি। এখন পুষ্টিযুক্ত খাবার নিয়ে কাজ করছি।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদের সবার ঠিকানা শেখ হাসিনা। শেখ হাসিনা আছে বলেই আমরা আছি। তিনি অনেক দুখী। সকল দুঃখকে জয় করে শুধু দেশকে ও মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। কোনো সম্প্রদায় নেই যাদের প্রতি তার নজর নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ