spot_img
spot_img

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলাস্থ জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন পরিপালন করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ