স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনায় এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফারদিন হত্যায় আমরা এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাইনি। তাই এখন-ই কিছু বলা যাচ্ছে না। আমরা তথ্য-প্রমাণভিত্তিক কথা বলি। এখনো সেরকম কিছু বলার মতো তথ্য আসেনি। তারপরও হারুন (ডিএমপির অতিরিক্ত কমিশনার-ডিবি) হয়তো কিছু বলেছেন।











