spot_img
spot_img

ভুলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরাইলি বাহিনী

ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভুলে নিজেদেরই একটি ড্রোন ধ্বংস করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।

ইসরাইলের ‘চ্যানেল-ফোরটিন’ এ তথ্য জানায়।

চ্যানেলটির খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন সীমান্তে একটি ড্রোনের অবস্থান শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করে দেয়। তারা ভেবেছিল শত্রু পক্ষের কোনো ড্রোন তাদের সীমান্তে প্রবেশ করেছে। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেনাবাহিনী বুঝতে পারে তারা ভুলক্রমে সেটাতে আঘাত হেনেছে। এটি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ড্রোন ছিল।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী হামলার আশঙ্কায় মাঝে মধ্যেই ভুল করে বসে। এ কারণে গত মাসে ভুলক্রমে দুই সহকর্মীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। অধিকৃত পশ্চিম তীরে একটি ঘাঁটির কাছে নিরাপত্তা টহল চলাকালে এ ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ