গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ হাজার ৪৩৩ জন মারা গেছেন। এ নিয়ে মহামারি শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৬ হাজার ৭৪৮ জনে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৪ হাজার ৮৭৮ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৬ হাজার ৭৪৮ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৩৩ কোটি ২৯ লাখ ৮১ হাজার ৩৮১ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাশিয়ায়। দৈনিক সংক্রমণের দিক দিয়ে রাশিয়ার পরই জার্মানির অবস্থান।











