spot_img
spot_imgspot_img

বাহরাইন সফর করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইন পৌঁছেছেন। এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খলিফার সঙ্গে বৈঠক করবেন।

বাহরাইন পৌঁছানোর আগে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছরের বেশি সময় পর ইসরাইলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন। ইসরাইল ও বাহরাইনের মধ্যে এটিই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর।

ইসরাইল এবং বাহরাইনের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে বিশেষ করে কূটনীতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ