spot_img
spot_imgspot_img

এবার ভারতের উত্তরপ্রদেশে চলছে হিজাব নিষিদ্ধের ষড়যন্ত্র

হিজাবি নিষিদ্ধের প্রতিবাদে ভারতজুড়ে সরব হয়েছে মুসলিম নারীরা। নিজের অধিকার রক্ষায় রাজপথেও নেমেছে অনেক শিক্ষার্থী। তবুও ফায়দা হচ্ছে না। হিজাব বিতর্ক ইতোমধ্যে দক্ষিণ ভারতের কর্নাটক থেকে এবার উত্তরপ্রদেশে পৌঁছে গেছে। সবচেয়ে জনবহুল রাজ্যটির শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার কথাও ওঠেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুই ডজনেরও বেশি যুবকের একটি দল আলীগরের ধর্ম সমাজ কলেজে গিয়ে হিজাব পরায় নিষেধাজ্ঞা চেয়ে একটি স্মারকলিপি ধরিয়ে দেয়।

যুবকদের গায়ে গেরুয়া উত্তরীয় ছিল। তারা কলেজের প্রধান প্রক্টর মুকেশ ভদ্বরাজকে বলেন, শ্রেণিকক্ষে ধর্মীয় লেবাস পরার অনুমোদন দেওয়া উচিত হবে না। তবে কলেজের বাইরে পরতে পারবে।

মুকেশ ভদ্বরাজ সাংবাদিকদের বলেন, বছর দুয়েক আগেও একই বিতর্ক তোলা হয়েছিল। আমরা কোনো ধর্মীয় লেবাস পরার অনুমোদন দিই না। সবার জন্য ইউনিফর্ম রয়েছে।

তিনি আরও বলেন, মেয়েরা বোরকা পরে আসলেও তারা কমনরুমে গিয়ে তা বদলে ইউনিফর্ম পরে আসে। অর্থাৎ তারা ইউনিফর্ম পরেই ক্লাসে অংশ নেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ