spot_img

কর্ণাটকে স্কুলে প্রবেশের সময় হিজাব ত্যাগ করতে বাধ্য করা স্পষ্ট মানবাধিকর: ইসলামী ঐক্য আন্দোলন

ভারতের কর্ণাটকে কিছু স্কুলে প্রবেশ করার সময় আবারও মুসলিম। ছাত্রীদের হিজাব ত্যাগ করতে বাধ্য করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল মোস্তফা তারেকুল হাসান।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেকুল হাসান বলেন, এটি স্পষ্টত মুসলমান মেয়েদের আইন ও সংবিধান দ্বারা সুরক্ষিত শিক্ষার অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। আমরা মনে করি সেখানে মুসলিম ছাত্রীরা মানবাধিকার ও ধর্মীয় অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। হিজাব মুসলমানদের ধর্মীয় অধিকার। ধর্ম নিরপেক্ষতার সুবাদে অন্যান্য ধর্মাবলম্বিদের আচার অনুষ্ঠানে বাধা না থাকলে মুসলমানদের সাথে কেন এ বিমাতাসুলভ আচরণ।

তিনি বলেন, শীক ধর্মের অনুসারিরা তাদের নির্ধারিত পাগরী পড়ে, হিন্দুরা তাদের গেরুয়া উড়না পড়ে ক্লাসে ঢুকতে বাধা না হলে মুসলিম মেয়েদের হিজাবে কেন বাধা? অনতিবিলম্বে মুসলিম ছাত্রীদের হিজাব নিয়ে এ ধরনের টালবাহানা বন্ধ করতে হবে। অন্যথায় মুসলিম ছাত্রীদের এভাবে টার্গেট করার ফলে গোটা মুসলিম বিশ্বে যে ক্ষোভ দানা বাঁধছে, তাতে ভারত সরকারকে চরম মূল্য দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ