spot_img
spot_img

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি মাওলানা লুৎফুর রহমান

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান (৮৪)।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় পল্লী চিকিৎসক মাইনুদ্দিন মানিক সংবাদ মাধ্যমকে জানান, মাওলানা লুৎফুর রহমানের অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মাওলানা লুৎফর রহমানের ছোট ছেলে আবু সালমান মুহাম্মাদ আম্মার গণমাধ্যমকে বলেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তার বাবা রামগঞ্জের করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে গেলে দ্রুত তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ