spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলী হামলা; উদ্বেগ প্রকাশ করল কানাডা-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

ফিলিস্তিনের গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী ইসরাইলী বাহিনীর হামলায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা।

বৃহস্পতিবা (১৫ ফেব্রুয়ারি) বিবৃতিতে তারা বলেছেন, গাজ্জায় জরুরিভাবে মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন এবং তারা রাফাতে ইসরাইলী বাহিনীর অভিযানের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে বলা হয়েছে, রাফাতে সামরিক অভিযান হবে বিপর্যয়কর। আমাদের অনেক নাগরিক এবং তাদের পরিবারসহ প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি ওই এলাকায় আশ্রয় নিয়েছে।

আরো বলা হয়েছে, গাজ্জার মানবিক পরিস্থিতি ইতোমধ্যেই ভয়াবহ। একটি সম্প্রসারিত সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনি বেসামরিকদের ওপর প্রভাব বিধ্বংসী হবে। আমরা ইসরাইলী সরকারকে এই পথে না যাওয়ার জন্য অনুরোধ করছি।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাস্টিন ট্রুডো এবং ক্রিস্টোফার লুক্সন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে অবশ্যই তার বন্ধুদের কথা শুনতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনতে হবে এবং ফিলিস্তিনি নাগরিকদের হামাসকে পরাজিত করার মূল্য দিতে বাধ্য করা যাবে না।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ