spot_img
spot_img

নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করতে ইসরাইলকে ড্রোন পাঠিয়েছে ভারত

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গত ৪ মাসেরও বেশি সময় ধরে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। এবার এই গণহত্যায় অবৈধ দেশটির সহযোগিতায় এগিয়ে এসেছে ভারত।

গত সপ্তাহে নিরিহ ফিলিস্তিনিদের হত্যা করতে ইসরাইলকে ড্রোন দিয়ে সহায়তা করেছে দিল্লি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘টিভি নাইন।’

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, “হামাস-ইসরাইল যুদ্ধে তেল আবিবের সহযোগিতায় বেশ কয়েকটি হার্মিস – ৯০০ নামক আত্মঘাতী ড্রোন পাঠিয়েছে দিল্লি।”

যদিও এই ড্রোনগুলো ঠিক কবে পাঠানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেনি সংবাদমাধ্যমটি।

প্রসঙ্গত, এই ড্রোনটি ভারতের আদানি ডিফেন্স এন্ড অ্যারোস্পেস এবং ইসরাইলের অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। সংক্ষেপে এটিকে ‘আদানি-এলবিট এডভান্স সিস্টেম ইন্ডিয়া লিমিটেড’ বলেও ডাকা হয়ে থাকে।

ভারতের হায়দ্রাবাদ শহরে এর নকশা ও যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ৩০ ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উড়তে সক্ষম ড্রোনটি। এটিকে মাঝারি ও দীর্ঘ পর্যায়ের জন হিসেবে গণ্য করা হয়। গুপ্তহত্যার জন্য ইসরাইল যে ৪ ধরনের ড্রোন ব্যবহার করে থাকে তার মধ্যে অন্যতম এটি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ