spot_img
spot_img

হামাসের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ না করতে পালিয়ে বেড়াচ্ছেন নেতানিয়াহুর ছেলে

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংরক্ষিত সেনাবাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এমন আহ্বানে সাড়া না দিয়ে উল্টো পালিয়ে রয়েছেন স্বয়ং নেতানিয়াহুর বড় ছেলে ইয়ামির নেতানিয়াহু।

যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। প্রতি মাসে এপার্টমেন্টের জন্য ৫ হাজার মার্কিন ডলার ভাড়া পরিশোধ করতে হচ্ছে তাকে। শুধু তাই নয় তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

বৃটেনের দৈনিক সংবাদপত্র ‘ডেইলি মেইলের’ এক প্রতিবেদনে এমনটিই জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “৪০ বছর বয়স না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর সংরক্ষিত সেনাসদস্য হিসেবে কাজ করতে বাধ্য নেতানিয়াহুর ছেলে। কিন্তু গাজ্জায় যুদ্ধে যাওয়ার পরিবর্তে তিনি মিয়ামি সৈকতের কাছে বসবাস করাকেই অগ্রাধিকার দিয়েছেন।”

প্রতিবেদনে ইসরাইলের দৈনিক সংবাদপত্র হারেৎজ এর একজন সাংবাদিকের বক্তব্য তুলে ধরা হয়েছে। নেতানিয়াহুর এই সন্তানের বিষয়ে সাংবাদিক উরি মিসগাভ বলেন, “নেতানিয়াহুর ছেলে ইয়ামির একজন অলস প্রকৃতির পুরুষ। তিনি মায়ামিতে পার্টি করে বেড়াচ্ছেন, অথচ তার পিতা গাজ্জায় হামাসকে নির্মূলের জন্য সাধারণ ইসরাইলি ও তাদের সন্তানদের জীবন উৎসর্গ করার আহ্বান জানাচ্ছেন।”

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলের অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা শিন বেটের ২ জন সদস্য সার্বক্ষণিক তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সুইমিং পুল অথবা ব্যায়ামাগার সবখানেই তার কঠোর নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ