spot_img

মওদুদ আহমদ ছিলেন সবার জন্য অনুকরণীয় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি সবার জন্য ছিলেন অনুকরণীয়। রাজনীতিতে যোগ দিয়ে যখনই গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে তখনই তিনি গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। স্বৈরাচারের সব নির্দয় উৎপীড়ণ সহ্য করেও তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন অনড় ও দ্বিধাহীনভাবে।

বুধবার (১৫ মার্চ) ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নিজস্ব মতাদর্শে মওদুদ আহমদ ছিলেন নির্ভয় ও অবিচল। কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ। মওদুদ এ দেশের একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন। সংবিধান, আইনের শাসন সমুন্নত রাখতে তার ভূমিকা ছিল অপরিসীম।

মির্জা ফখরুল আরও বলেন, মানবাধিকার সংরক্ষণ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন আপসহীন। জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ হয়ে এবং খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র্ উত্তরণের সাহসী সংগ্রামে ব্যারিষ্টার মওদুদ আহমদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ