ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও আল-কারীম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, আল-কারীম হাসপাতালে নিয়োজিত সকল চিকিৎসকসহ সংশিষ্ট সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মানবসেবা ইসলামের অন্যতম নির্দেশ আর তারা যদি হয় রোগী, তাহলে তাদের সেবা আরও বেশি করা উচিত।
আজ বুধবার (১৫ মার্চ) সকালে রাজধানীর সায়দাবাদে অবস্থিত আল-কারীম জেনারেল হাসপাতাল লিমিটেডের সাধারণ সভায় আলোচনাকালে তিনি এসব কথা বলেন। তিনি সেবার মান বৃদ্ধি এবং চিকিৎসকদেরকে সময় দিয়ে রোগীদেরকে আন্তরিকভাবে দেখার আহ্বান জানান।
মুফতী রেজাউল করীম বলেন, বর্তমানে হাসপাতালের অভাব নেই। আল-কারীম হাসপাতালে যদি অন্য হাসপাতালের চেয়ে সেবার মান ভাল না হয়, তাহলে মানুষ আসবে কেন? এজন্য তিনি হাসপাতালের সকল পর্যায়ে ডাক্তার, নার্স, বয় এবং প্রশাসনের সকলকে অত্যন্ত ভাল ব্যবহার দিয়ে রোগীদের মন জয় করার জন্য যা যা করার তাই করে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা, ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ আব্দুর রহমানসহ আল কারীম জেনারেল হাসপাতালের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।










