spot_img
spot_img

ইসরাইলের ৫টি মারাকাভা ট্যাংক ধ্বংস করলো কাসসাম

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৫টি মারাকাভা ট্যাংক ধ্বংস করলো ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।

শুক্রবার (১৫ মার্চ) সংগঠনটির এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইয়াসিন-১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে সেন্ট্রাল গাজ্জার উত্তর-পশ্চিমের আল-জাহরা শহরে জায়োনিস্টদের অত্যাধুনিক প্রযুক্তির ৫টি মারাকাভা ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়েছে কাসসামের মুজাহিদীন।

অপর এক বিবৃতিতে উল্লেখ করা হয় যে, একই শহরে ৪ ইসরাইলী সেনাকে হত্যা করেছে তাদের বাহিনীর সদস্যরা। এন্টি ফোর্টিফাইড টিবিজি দিয়ে ওই ইসরাইলী সেনাদলটির উপর হামলা চালানো হয়। হামলায় ৪সদস্যের পদাতিক বাহিনীটির সকল সদস্যের মৃত্যু হয়। টিবিজির আঘাতে দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়।

উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় গণহত্যা পরিচালনা করে আসছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এখন পর্যন্ত নারী-শিশু সহ ৩১ হাজার ৪৯০ বেসামরিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা। আহত করেছে ৭৩ হাজার ৪৩৯ নিরীহ ফিলিস্তিনিকে।

এছাড়া সর্বাত্মক অবরোধ অব্যাহত রাখায় ধীরে ধীরে পূর্ণ মাত্রার দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে অঞ্চলটির জনগণ। খাদ্যাভাব, অপুষ্টি ও পানিশূন্যতার ফলে এখন পর্যন্ত ২৭ এর অধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ইসরাইলী অবরোধ অব্যাহত থাকায় খাদ্যভাবের ফলে ইতিমধ্যে ২ লক্ষ ২০ হাজার ফিলিস্তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগছে এসব শিশুরা।

এছাড়া সতর্ক করা হয় যে, গাজ্জায় ইসরাইলী অবরোধ ও যুদ্ধ অব্যাহত থাকলে অবিলম্বে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ দেখা দিতে পারে অঞ্চলটিতে। যার ফলে চলমান মানবিক বিপর্যয়ের আরো অবনতি ঘটবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ