spot_img

প্রথমবারের মতো ইসরাইলে সিজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) প্রথমবারের মত কৌশলগত কঠিন জ্বালানিভিত্তিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা চালিয়েছে।

রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানায় আইআরজিসি।

বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিজ ৪ এর অংশ হিসেবে রোববার ইসরাইলের বিরুদ্ধে ৫৪তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সর্বশেষ হামলায় দুই টন ওয়ারহেড বহনে সক্ষম অতিভারী খোররামশাহ ক্ষেপণাস্ত্র ছাড়াও খায়বার শেকান, কদর এবং ইমাদ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি জানায়, সিজ্জিল ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করে এমন সব কেন্দ্র লক্ষ্য করা হয়েছে, যেগুলো ইসরাইলের আকাশভিত্তিক সামরিক অভিযানের ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে।

বাহিনীটির দাবি, ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনাবাহিনীর সমাবেশস্থলগুলো অধিকৃত ভূখণ্ডের ভেতরেই সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ