spot_img

আ. লীগ ক্ষমতার আসার পর থেকে মানুষ শান্তিতে আছে: হুইপ ইকবালুর রহিম

আওয়ামী লীগ ক্ষমতার আসার পর থেকে দেশের মানুষ শান্তিতে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতার আসার পর থেকেই দেশের মানুষ শান্তিতে আছে। এই শান্তিকে অশান্তিতে পরিণত করতে বিএনপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র কোনও কাজে আসবে না, কারণ তারা নিজেরাই এখন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর সদরের পুলহাট আরঅ্যান্ডএইচ থেকে মোহনপুর আরঅ্যান্ডএইচ সড়ক ও চাঁদগঞ্জ আরঅ্যান্ডএইচ থেকে রানীগঞ্জ হাট জিসি সড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং সদর উপজেলার মুরাদপুর সাহেবডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, নানা বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে আলোকিত করছেন। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য, ক্রীড়াসহ সব ক্ষেত্রেই স্বপ্নের উন্নয়ন বাস্তবে রূপ নিয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত দেশের কাতারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য শতভাগ বিদ্যুৎ, ভূমিহীন ও গৃহহীনদের জন্য জায়গাসহ বাড়ি, এমনকি ভিক্ষুককেও বাড়ি করে দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ