সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন জেইউআই নেতা মাওলানা শেরানি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেখা করেছেন জমিয়ত-ই-ইসলামির (জেইউআই) বিক্ষুব্ধ নেতা মাওলানা মুহাম্মদ খান শেরানি।
বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকার ইঙ্গিতে পুতুলদের জাতির ভবিষ্যৎ অন্ধকার করতে দেওয়া হবে না।
ইমরান খান বলেন, ক্ষমতার চেয়ে মূল্যবোধ ও জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ।
সভায় মাওলানা খান মোহাম্মদ শেরানী বলেন, যারা স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের পতাকা তুলেছে তাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ সবসময় ষড়যন্ত্র করেছে।
সূত্র : জিয়ো নিউজ











