spot_img
spot_img

আমরা সোনার বাংলা বিনির্মাণের শপথ নিয়েছিলাম, সে লক্ষ্যে পৌঁছে গেছি : নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ৭১ সালে সোনার বাংলা বিনির্মাণের শপথ নিয়েছিলাম। আমরা সে লক্ষ্যে পৌঁছে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের কর্মসূচি দিয়েছেন। আশা করি, ২০৪১ সালের আগেই সে লক্ষ্য বাস্তবায়িত হবে।

আজ শনিবার (১৫ এপ্রিল) রাজধানীতে জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি স্তম্ভের মধ্যে গণমাধ্যম অন্যতম। আমরা গণমাধ্যমের সঙ্গে আছি এবং থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব রাজনীতিবিদ। দেশে-বিদেশে বিভিন্ন সফরে সাংবাদিকরা খেয়েছেন কি না, সেটারও খোঁজ খবর তিনি নেন।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএফইউজের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মোল্লা জালাল, বর্তমান মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ