spot_img
spot_img

আমরা আফগান মুজাহিদীনের পদাঙ্ক অনুসরণ করছি : হামাস প্রধান

ফিলিস্তিনিদের মুজাহিদরা আফগান মুজাহিদীদদের দেখানো পথে এগুচ্ছে বলে জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীর সাথে আলাপকালে তিনি এমন্তব্য করেন।

ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেন, আফগান জনগণ ও মুজাহিদীন পৃথিবীর জন্য স্বাধীনতা সংগ্রামের উৎকৃষ্ট উদাহরণ। তারা স্বাধীনতা সংগ্রামের ধারকবাহক। আমরা আফগান জনগণ ও মুজাহিদীনের পদাঙ্ক অনুসরণ করছি। আশাকরি তাদের ন্যায় আমাদের রক্তও একটি সুন্দর পরিণতি নিয়ে আসবে।

পবিত্র ঈদুল ফিতরের দিন ইসরাইলের হামলায় গাজ্জায় শাহাদাত বরণ করেন
ইসমাইল হানিয়ার ৩ পুত্র ও কয়েকজন নাতী-নাতনী।

এ ঘটনায় শোক জানাতে হামাস প্রধানের সাথে আলাপ করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

মাওলানা মুত্তাকী, ৩ পুত্র ও বেশ ক’জন নাতী-নাতনীর শাহাদাতের ঘটনায় আফগানিস্তানের পক্ষ থেকে শোক প্রকাশ করেন এবং সান্ত্বনা দেন। মহান আল্লাহর দরবারে তাদের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।

মাওলানা মুত্তাকী বলেন, শহীদদের রক্ত অবশ্যই বিজয় নিয়ে আসবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এমন সীমাহীন ত্যাগ ও কুরবানীর বদৌলতে ফিলিস্তিন ভূখণ্ড অচিরেই শত্রুদের কবল থেকে মুক্তি পাবে। ফিলিস্তিন স্বাধীন হবে। আমরাও দীর্ঘদিন যাবত সীমাহীন ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করার বদৌলতে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। ফিলিস্তিনি মুজাহিদ ও জনগণের এখন যা দরকার, তা হলো জিহাদের মহান লক্ষ্যে অটল থাকা। ধৈর্য ধারণ করে এগিয়ে যাওয়া। আল্লাহ পাক ফিলিস্তিনি মুজাহিদীন ও জনগণকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন।

এসময় হামাসের প্রধান ইসমাইল হানিয়া মাওলানা মুত্তাকী ও তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজ পুত্র ও নাতীদের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।

এছাড়া তিনি মাজলুম ফিলিস্তিনি ও গাজ্জার মুজাহিদীনের পক্ষ থেকে আমিরুল মুমিনীন শায়খুল কুরআন ওয়াল হাদিস মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা ও আফগান জনগণকে সালাম জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ