spot_img
spot_img

ইসরাইলি হামলায় ধ্বসে পড়া ভবনের সবাই শহীদ, অলৌকিকভাবে বেঁচে গেল এক শিশু

ফিলিস্তিনে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি বর্বরতা অব্যাহত রয়েছে।

শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শাতি শরণার্থী শিবিরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দখলদারদের এই আক্রমণে ২ নারী ও ৬ শিশুসহ অন্তত ৮ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

এছাড়া ইসরাইলি হামলায় ধসে পড়া একটি ৩ তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে অন্তত ৯ জন আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আলজাজিরা জানিয়েছে, শনিবারের ওই হামলায় এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেই বেঁচে গেছে একটি নবজাতক।

শিশুটিকে জান্নাতি ফুলের সঙ্গে তুলনা করে বার্তা সংস্থাটি বলেছে, শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় বাকিরা মারা গেলেও বেঁচে গেছে একমাত্র এই নবজাতকটিই। তবে শিশুটি কিভাবে প্রাণে বাচল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৫৮০ ফিলিস্তিনি।

শহীদদের মধ্যে ২৭ শিশু ও ১১ নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ