ফিলিস্তিনের ভূখণ্ড থেকে হামাসের ছোড়া রকেটে প্রাণ হারিয়েছে এক ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি নাগরিক।
বিবিসির খবরে বলা হয়েছে, হামাসের ছোড়া রকেট ইসরাইলের প্রাণকেন্দ্র তেলআবিব শহরের রামাত গান এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে ৫০ বছর বয়সী এক ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।
পুলিলের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ওই এলাকায় দুটি রকেট আঘাত হানে। এতে কয়েকজন হতাহত হয়।
এ ছাড়া তেলআবিবের কাছে আরব টাউন, রিশন লিজন এলাকায়ও রকেট বিস্ফোরিত হয়। তবে এতে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।
এদিকে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৫৮০ ফিলিস্তিনি।












