পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক শক্তিশালী অবস্থান থেকে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়েছে।
তিনি এ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড করার খবর দিয়েছেন যেখানে তিনি সকল হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীর নাম ও প্রমাণ তুলে ধরেছেন।
শনিবার (১৫ মে)পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণে ইমরান খান এসব কথা বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও তাকে হত্যা করার পরিকল্পনা করে যাচ্ছে এবং এ পরিকল্পনা দেশের ভেতরে ও বাইরে বসে করা হচ্ছে।
সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি একটি ভিডিও রেকর্ড করে নিরাপদ স্থানে রেখে দিয়েছেন। যদি কখনও তার জীবনের জন্য হুমকি সৃষ্টি হয় কিংবা তিনি নিহত হন তখন এ ভিডিও প্রকাশ করা হবে।ওই ভিডিওতে তিনি তার সরকার উৎখাত ও তাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের নাম প্রমাণসহ তুলে ধরেছেন।
ইমরান খানের ক্ষমতাচ্যুরি পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ
পাকিস্তানের বিচারের বিভাগের কড়া সমালোচনা করে ইমরান খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এবং তার ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীসহ এই সরকারের সব মন্ত্রী দুর্নীতিতে জড়িত। তিনি নিজের বিগত সরকারকে দুর্নীতিমুক্ত হিসেবে দাবি করে বলেন, তিনি দেশকে চুরি ও লুটপাটমুক্ত করতে চেয়েছিলেন কিন্তু ষড়যন্ত্রকারীরা তা সহ্য করেনি।
সূত্র: পার্সটুডে











