spot_img

বিএনপি নেতাদের চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত: ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এটা এখন জনগণের প্রশ্ন, আসলে বিএনপি কী চায়? যা তারা নিজেরাও জানে না। তারা একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনো নিরপেক্ষ আবার কখনো চায় জাতীয় সরকার।

রবিবার (১৫ মে) সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক ভালো কথা। তাদের যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ