spot_img
spot_img

পি কে হালদারের বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেফতারের বিষয়ে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রবিবার (১৫ মে) বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পি কে হালদার বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে চেয়েছি। শুনেছি পি কে হালদার গ্রেফতার হয়েছে, কিন্তু তারা আমাদের এখনো অফিসিয়ালি কিছু জানায়নি। ভারত অফিসিয়ালি আমাদের জানালে তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যেদিন প্রধানমন্ত্রী দেশে ফিরেছিলেন সেদিন লাখো মানুষের ঢল নেমেছিল, তিল ধারণের ঠাঁই ছিল না। প্রকৃতিও বোধহয় তাকে স্বাগত জানাতে নির্ঝর ভাবে কাঁদছিল। ঢাকায় নেমে তিনি ৩২ নম্বরের বাড়িতে গেলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হলো না। সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কীভাবে তিনি দেশকে সংগঠিত করবেন। এরপর তিনি সারা দেশ ঘুরে বেড়িয়েছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ