spot_img

লন্ডনে বসে রিমোট কন্ট্রোল দিয়ে দল চালাচ্ছেন তারেক রহমান: কৃষিমন্ত্রী

তারেক রহমান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

তিনি বলেন, রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে আওয়াজ তুলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এমন মন্তব্য করেছেন

রবিবার (১৫ মে) সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের পাঙ্খার বাজার এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন খামারে সয়াবিন, ভুট্টা ও সূর্যমূখী মাঠ পরিদর্শন করে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন সেই তারেক রহমান লন্ডনে বসে ভোগ বিলাস করছেন, রিমোট কন্ট্রােল দল চালাচ্ছেন, আর সেই রিমোট কন্টোলে হুমকি দিয়ে আওয়াজ তুলে তারা ক্ষমতায় আসতে পারবে না।ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। মানুষের দুঃখ কষ্টের সাথি হতে হবে। তাছাড়া ক্ষমতায় আসতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে নীল কুঠি, লাল কুঠিতে বসে সেনাবাহিনীর মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে না। আমাদের ভিত্তি জনগণ, আমরা জনগণকে নিয়ে এগুচ্ছি। জনগণ যদি আমাদের প্রত্যাখান করে আমরা চলে যাব এটা নিয়ে আমাদের কোন দুঃখ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ