পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মিরানশাহ এলাকার পাশে একটি আত্মঘাতী বিস্ফোরণে তিন পাক সেনা ও শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
রোববার পাকিস্তানের সামরিক সূত্রে এ খবর জানানো হয়েছে।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) রোববার জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অশান্ত এলাকা উত্তর ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটেছে ঘটনা। নিহতদের মধ্যে রয়েছে তিনটি শিশু ও তিনজন সেনাসদস্য।
সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন











