বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতেই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য তিনি দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
বুধবার (১৪ মে) দুপুরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশকে কীভাবে আরও সুন্দর করা যায়, সেইলক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই, আসুন আমরা সবাই মিলে তার নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করি।’









