দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৪ মে) এনসিপির প্রতিনিধি হিসেবে তিনি এ ফোরামে অংশ নেন। এর আগে বুধবার (১৩ মে) থেকে ফোরামের সেশনগুলো আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের মধ্যে অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
অনুষ্ঠান শেষে এনসিপি প্রতিনিধি দলকে সেখানে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভলকার তুর্ক। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে তার অফিস বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।











