spot_img

আলেমদের আগে সব এমপিদের সম্পদের হিসাব চাওয়া উচিত: হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, আলেমদের সম্পদের পরিমাণ তলব করার আগে জাতীয় সংসদের ৩৫০ জন এমপির সম্পদের হিসেবে চেয়ে দুদকের নোটিশ জারি করা উচিত।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের ওপর কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি দেশে আলেম ওলামাদের সম্পদের হিসেবে চেয়ে দুদক নোটিশ দিয়েছে। এটা তাদের জন্য অবমাননাকর ও লজ্জাজনক। এর মাধ্যমে আলেমদের চরিত্র হনন করা হচ্ছে। আলেমদের সম্পদের পরিমাণ তলব করার আগে জাতীয় সংসদের ৩৫০ জন এমপির সম্পদের হিসেবে চেয়ে দুদকের নোটিশ জারি করা উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ