তেহরানের সঙ্গে আলোচনা শুরু হওয়ার আগে জব্দ করে রাখা ইরানের ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ ফেরত দিচ্ছে আমেরিকা
আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, আমেরিকার সঙ্গে একটি খসড়া চুক্তির আওতায় অবরুদ্ধ করে রাখা ইরানের ২ হাজার ৮০০ কোটি ডলারের তহবিলের মধ্যে ১ হাজার কোটি থেকে ১ হাজার ৪০০ কোটি ডলার ছাড় দেওয়া হবে।
অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধাবস্থার অবসান ঘটাতে একটি চুক্তি হয়েছে।
ইরানি কর্মকর্তারাও এ ঘোষণা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: আল জাজিরা ও ইসনা











