মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img
spot_img

তুরস্কের শত্রুদের প্রতি এরদোগানের হুঁশিয়ারি

তুরস্কের নিরাপত্তার বিরুদ্ধে হুমকিমূলক সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক লড়াই অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেছেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে সন্ত্রাসী গোষ্ঠীই হোক না কেন, তাদের অক্ষম করার সামর্থ্য ও ইচ্ছাশক্তি তুরস্কের আছে।

তুরস্কে সামরিক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধের পঞ্চমতম বার্ষিকী স্মরণে গতকাল বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সীমানার বাইরে যেখানেই হুমকি রয়েছে, সেখান থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জুলাই রাতে তুরস্কে সামরিক বাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। ঘটনার পরপরই অভ্যুত্থানের প্রতিবাদে তুরস্কের শহরগুলোর রাস্তায় নেমে পড়ে গণতন্ত্রকামী সাধারণ মানুষ। তুর্কি জনতার বিক্ষোভের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় অভ্যুত্থানকারীরা।

সূত্র : ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ