spot_img
spot_img

মুসলিম সম্প্রদায়ের উচিত গাজ্জায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া : প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এটা (গাজ্জায় গণহত্যা) প্রত্যাশিত নয়। আমাদের সবাইকে গাজ্জায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত।’

আজ সোমবার (১৫ জুলাই) মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

গাজ্জা যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পূর্ণব্যক্ত করে প্রধানমন্ত্রীর বলেন, ‘অস্ত্র উৎপাদন এবং যুদ্ধক্ষেত্রে ব্যয় করা অর্থ মানবজাতির কল্যাণে স্থানান্তর হবে অধিকতর কার্যকর।’

তিনি বলেন, আমি যেখানেই গিয়েছি সেখানেই গাজ্জায় গণহত্যার বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ