spot_img

জনগণ আন্দোলনে নামলে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণ আন্দোলনে নামলে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হয়েছেন, সালাহউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।

তিনি বলেন, তবে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, চট্টগ্রামের বন্যাকবলিত অঞ্চলে এখনো সাহায্য পৌঁছায়নি। বন্যায় মানুষ কষ্ট করছে, আর মন্ত্রীরা বিদেশে ভ্রমণ করছেন।

তিনি আরও বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ