মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কাবুল থেকে দূতাবাসকর্মীদের ফিরিয়ে নিতে আরও সেনা পাঠাচ্ছে আমেরিকা

যেভাবে ঝড়ের গতিতে তালেবান আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর নিয়ন্তণে নিচ্ছে, তাতে রাজধানী কাবুলের পতন কেবল সময়ের ব্যবধান মাত্র। ধারনা করা হচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে কাবুল নিয়ন্ত্রণের মাধ্যমে আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে তালেবান।

ইতোমধ্যে আমেরিকার দূতাবাসকর্মী এবং দেশটির নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে অতিরিক্ত দুই হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আগে কাবুল থেকে দূতাবাসকর্মীসহ নিজ দেশের নাগরিকদের বাড়ি ফেরা নিশ্চিত করতে বৃহস্পতিবার তিন হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিলেও তালেবানরা দ্রুত কাবুলের কাছাকাছি চলে আসায় শনিবার পাঁচ হাজার মার্কিন সেনারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন।

এদিকে আমেরিকানদের কাছ থেকে ঘোষণা আসার পর ব্রিটেনও জানিয়েছে, কাবুলে ব্রিটিশ দূতাবাসের কর্মী এবং ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনায় সাহায্য করতে ৬০০ সৈন্য কাবুলে পাঠানো হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ