spot_img
spot_img

চতুর্দিক থেকে কাবুলে ঢোকা শুরু করেছে তালেবান

ঝড়ের গতিতে আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর এবার রাজধানী কাবুলে ঢোকা শুরু করেছে তালেবান।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চারপাশ থেকে তালেবান কাবুলে ঢোকা শুরু করেছে।

রোববার (১৫ আগস্ট) কোনো লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।

জালালাবাদ শহরটির পতনের মধ্য দিয়ে একমাত্র রাজধানী কাবুল ছাড়া দেশটির সকল গুরুত্বপূর্ণ শহরে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ