আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হচ্ছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তালেবান কাবুলে প্রবেশ করার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
স্থানীয় তোলো টিভিকে সম্প্রচারিত এক ভিডিওবার্তায় ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হবে। কাবুল আক্রমণের শিকার হবে না।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, তালেবান আলোচকেরা ক্ষমতার ‘হস্তান্তরের’ প্রস্তুতির জন্য প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন।
এর আগে তালেবান জানিয়েছিল, তাদেরকে নগরীর ফটকগুলোর কাছে অপেক্ষা করার নির্দেশ দেয়া হয়েছিল।
সূত্র : আল জাজিরা ও বিবিসি










