তালেবানের আলোচক দলের মুখপাত্র মোহাম্মদ নায়েম বলেছেন, মোল্লা আব্দুল গানি বেরাদারের নেতৃত্বে রোববার দোহা থেকে একটি তালেবান প্রতিনিধি দল কাবুল সফর এসেছে বলে যে খবর রটেছে তা অসত্য এবং নিছক গুজব। দেশটির সংবাদ সংস্থা দ্য খামা প্রেস নিউজ এজেন্সি খবরটি নিশ্চিত করেছে।
এর আগে একটি খবরে বলা হয়েছিল, তালেবানের সহ প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গানি বেরাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছে।











