spot_img
spot_img

বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

তিন দিনের ব্যবধানে রবিবার বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রবিবার দেশের উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে গেছে। বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

আজ সোমবার (১৫ আগস্ট) সারাদেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দেশের উপকূলীয় জেলাগুলোতেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, নিম্নচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নিম্নচাপটির অবস্থান নিয়ে আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি রবিবার ভারতের ওডিশা ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে অত্যন্ত সক্রিয় এবং দেশের অন্যত্র তা সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ