spot_img

টুকু, পলক ও সৈকতকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পল্টন থানায় দায়ের করা এক মামলার প্রেক্ষিতে বুধবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ