spot_img

ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল সম্ভব নয়; ট্রাম্পকে ইরান

টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী।

শনিবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে আমেকিার ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কড়া প্রতিক্রিয়া জানান।

ঘরিবাবাদী বলেন, ইরান আমেরিকার কোনো হুমকি কিংবা ক্ষমতার প্রদর্শনীতে ভয় পায় না।

তিনি আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ উন্মুক্ত রাখা কিংবা বন্ধ করার বিষয়টি একমাত্র ইরানের নিজস্ব কর্তৃত্ব ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ