আজ ১৫ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। প্রতিবছর ১৫ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়।
২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন পালনের সিদ্ধান্ত হয়। এর পর থেকেই প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে।











