কাশ্মীরে যাত্রীবাহী একটি মিনিবাস ২৫০ ফুট গভীর খাদে পড়ে প্রায় ১১ জন যাত্রী নিহত ও আহত হয় ২৯ জন। এদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, ৯ জন ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে আরো ২ জন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে বিমানযোগে জম্মুর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র: বাসস











